• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৬
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের প্রধান ও সাবেক চেয়ারম্যান বারেকের বড় ভাই আব্দুল লতিফের ইন্তেকাল

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৭৮ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশের প্রধান ফারুক আহমেদ ও নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রভাষক মো. আব্দুল বারী বারেকের বড় ভাই আব্দুল লতিফ আর নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পরিবার সূত্রে জানা যায়, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।মরহুম আব্দুল লতিফের ছোট ভাই নন্দীগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রভাষক মো. আব্দুল বারী বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বড় ভাই দীর্ঘদিন ধরে বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি মারা যান।আব্দুল লতিফের মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুম আব্দুল লতিফের জানাজা বৃহস্পতিবার বাদ এশা নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com