• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Reporter Name / ৪২০ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেনকে মিথ্যা মামলায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৯ নভেম্বর)শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি নন্দীগ্রাম পৌর শহর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় রাজনীতিবিদ। তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো এবং সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন প্রচারণা চালানো হয়েছে। তারা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি জানান। এই সময় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com