• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে সরকারি খাস জমির রাস্তা দখল, চলাচলে চরম দুর্ভোগ; ইউএনওর হস্তক্ষেপ কামনা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১৭৭ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া (উত্তরপাড়া) গ্রামে সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রাস্তার ওপর ঘর নির্মাণ এবং মহিষ বেঁধে রাখার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, বেলঘড়িয়া উত্তরপাড়া গ্রামের ১৬৮ নম্বর সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের শত শত মানুষ চলাচল করে আসছেন। এটি এলাকাবাসীর একমাত্র গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একই গ্রামের মৃত ছিবতুল্যা ছেলে আঃ সাত্তার ও কোরবান আলী জোর পূর্বক বাড়ী-ঘর নির্মাণ এবং মহিষ বেঁধে রাখায় চলাচলের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর ভাষ্য, বহু বছর ধরে সরকারি এই রাস্তা ব্যবহার হয়ে এলেও হঠাৎ করে তা দখল করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনাটি তদন্ত করে সরকারি জমি দখলমুক্ত করার পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আবেদনকারীরা আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা এবং জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

উক্ত বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com