• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ২৩ Time View
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ-এর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থাপনা, দর্শনার্থীদের নিরাপত্তা, মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান রেজাউল করিম কামাল, চেয়ারম্যান মাহাবুর রহমান, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা এবং উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র মোহন্তসহ উপজেলার ৪৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সকলে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মণ্ডপে সরকারি নির্দেশনা ও নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com