• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার

মোঃ আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৬১ Time View
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

নন্দীগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালত তাকে জিআর মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিলো।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com