• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে মূল্য তালিকা ছাড়াই এলপিজি গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১২১ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২ ই জুলাই (রবিবার) বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির সময় ভোক্তাদের অবগতির জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু দুইটি প্রতিষ্ঠান এ নিয়ম অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কলেজপাড়া এলাকার আবু মুসার ছেলে সাইদুল ইসলাম (৩২)। তার প্রতিষ্ঠান মেসার্স সাঈদ ট্রেডার্স। অপরজন সিধইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল (২৬)। তার প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্স। অভিযান পরিচালনার সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com