• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে মধ্যরাতে কৃষকের ৫ খড়ের পালায় আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১২৫ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈডালা গ্রামে মধ্যরাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক মোঃ মিজানুর রহমান মিনহাজের পাঁচটি খড়ের পালা পুড়ে গেছে। এতে তার আনুমানিক আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর হঠাৎ ধোঁয়া ও পোড়া গন্ধ টের পেয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে দেখেন, বাড়ির পাশে রাখা পাঁচটি খড়ের পালায় দাউদাউ করে আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি খড়ের পালার অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। কৃষক মোঃ মিজানুর রহমান মিনহাজ জানান, এসব খড় গবাদিপশুর খাদ্য এবং কৃষিকাজের প্রয়োজনের জন্য সংরক্ষণ করা হয়েছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com