• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৬৮ Time View
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কামনা (KAMONA) স্মৃতি কল্যাণ তহবিলের উদ্যোগে ২০২৫ সালের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক আক্তার হোসেন আরিফের মেয়ে আসিফা আনজুমের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৮অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় নন্দীগ্রাম ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করা হয়। ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল হোসেন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন হামিদুজ্জামান খান চৌধুরী, অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের পরিবার বা বিদ্যালয়ের জন্য নয়, পুরো এলাকার জন্য গৌরবের বিষয়। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com