• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ

Reporter Name / ১৮৮ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অসহায় মানুষের কল্যাণে বগুড়ার নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার বিতরণ এবং উপজেলা চত্বরে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা,
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌরসভার সচিব শাহিন মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. সারওয়ার জাহান, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন উপজেলা অডিটোরিয়াম চত্বরে অসহায়দের গৃহ নির্মাণের জন্য ৫৮টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ঘর মেরামত বাবদ ৩ হাজার টাকার চেক ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। পাশাপাশি প্রতিবন্ধীদের মাঝে ২৪টি হুইল চেয়ার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১টি সেলাই মেশিন তুলে দেন। এছাড়াও একই দিনে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন কৃষি সহায়তা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com