• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৩৩৭ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বাকি বিল্লাহ হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর চাচাতো দুলাভাই হওয়ায় ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামের বাসিন্দা মোঃ বাকী বিল্লাহ (৫১) উপজেলার বিজরুল পূর্বপাড়ায় অবস্থিত গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্তের কর্মস্থল ভুক্তভোগীর বাড়ির পাশেই হওয়ায় তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে তার শয়নকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে গত ৬ জুন একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা পরীক্ষা করান। সেখানে চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, ভুক্তভোগী প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পিতা মোঃ তোজাম্মেল হোসেন আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে এজাহার নন্দীগ্রাম থানায় প্রেরণ করা হলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করে।
এরই ধারাবাহিকতায় ২ জুলাই বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ বাকী বিল্লাহকে গ্রেফতার করে।
এদিকে একজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান উক্ত প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং তারই প্রেক্ষিতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com