• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে পরকিয়ার জেরে গৃহবধূর গলায় দড়ি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৩২০ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত লাকী খাতুন উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ব্রি-কঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে লাকী খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে গত শনিবার (১১ জুলাই) পরিবারের সদস্যদের অজান্তে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রাজু কামালের সাথে কথা বললে তিনি জানান নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা নিয়ে বগুড়া সদর থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। সদর থানা আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com