• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ২৬৮ Time View
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাসা থেকে সাগর (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকার নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে আসেন।
বেশকিছুদিন আগে স্ত্রী’র সাথে সাগরের পারিবারিক মনোমালিন্য হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত মঙ্গলবার দুপুরে তাকে জীবিত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, সাগর নামের যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য ময়নাতদন্ত শেষে জানা যাবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com