• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

Reporter Name / ২২৩ Time View
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা ছাত্রদল ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় ডোর-টু-ডোর প্রচারণা চালানো হয়। এ সময় সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয় এবং বিএনপির বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তার নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসাইন তুষার, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিলন। উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আলামিন, রাব্বী জান্নাতসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমরা তৃণমূল পর্যায়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভাসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে ধানের শীষের পক্ষে জনমত সুসংহত করাই তাদের লক্ষ্য বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com