• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল

মোঃ আব্দুর রউফ নন্দীগ্রাম বগুড়া / ৯১ Time View
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহিলা দলের নেত্রীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। মিছিলে পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার,পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, সেক্রেটারী ইস্মতারা পারভিন পাপিয়া,সাংগঠনিক মোর্শেদা, পৌর মহিলা দলের সেক্রেটারী ফিরোজা পারভিন, ইউনিয়ন দলের সভাপতি আসমা আক্তার, বিনা আক্তার,মহিলা নেত্রী মোমেনা, বিলকিস, ঝর্না প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com