• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ

Reporter Name / ২৬১ Time View
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কোষাশ গ্রামে অবস্থিত ‘বিশলাল’ নামক একটি খাস পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ) বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (খনন যন্ত্র) শনাক্ত করা হয়।
অভিযান পরিচালনাকারী নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে। এতে করে ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ছাড়াই মাটি ব্যবসায়ীর একটি চক্র ওই খাস পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল, যা পরিবেশ ও সরকারি সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রুত এই অভিযান পরিচালনা করে সহকারি কমিশনার। প্রশাসনের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অসাধু এস্কেভেটর চালকরা। পরে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় সেখান থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com