• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও উপহার সামগ্রী বিতরণ

Reporter Name / ৩১২ Time View
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন ধর্মীয় উপহার সামগ্রী বিতরণ করেছেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ শাকিল এর উদ্যোগে মাদ্রাসার ২০ জন এতিম ছাত্র এবং একজন শিক্ষককে এই উপহার প্রদান করা হয়েছে।
এ সময় এতিম শিক্ষার্থীদের মাঝে ৫টি কোরআন শরীফ, ২০টি মাথার টুপি ও ২০টি আতর বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস প্রকাশ করেন এবং দাতাদের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন, যুগ্ম সম্পাদক মো. সাইম, কলেজ ছাত্রদল নেতা মো. রাসেদুল, রাব্বি, রেজোয়ান, সিহাব, রাকিব, ইমরান, ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা রকি ও জাহিদ আলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হান্নান, ইবরা, জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com