• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে ইউএনও ও ওসি’র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ১৮২ Time View
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
২৫ শে জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক উত্তম কুমার রায় ও যুগ্ম আহবায়ক পবিত্র চন্দ্র মহন্তের নেতৃত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল স্বাক্ষরিত ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যগণ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ (ওসি) নবগঠিত উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুশান্ত কুমার শান্ত, সচীন্দ্রনাথ সরকার, ভারত চন্দ্র পাং, তাপস কুমার মহন্ত, রনজিত কুমার, ভজন মোহন্ত, নিরাতোষ চন্দ্র প্রাং, সচীন কুমার রায় ও কার্তিক চন্দ্র সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com