নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক কাশেম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ উপজেলার সকল দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, জুলাই যোদ্ধা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
https://www.kaabait.com