• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নন্দীগ্রামে অশ্লীল নৃত্য বন্ধে কঠোর বার্তা দিলেন এমপি মোশারফ হোসেন

Reporter Name / ২২২ Time View
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজে এক সতর্কীকরণ বার্তায় তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশ্লীল নৃত্যের ভিডিও তার নজরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি তিনি পোষ্টের মাধ্যমে বলেন বৈশাখী মেলা, স্কুলের বিদায়ী অনুষ্ঠান, জামাই মেলা, শ্রমিক দিবসসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে দলীয় প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার নিজের ছবি ব্যবহার করে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনুমতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, তবে কোনোভাবেই অশ্লীলতা বরদাশত করা হবে না। এমন কর্মকাণ্ড সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি মোশারফ হোসেন আরও বলেন, “নিজস্ব স্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শালীনতা বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সমাজের ইতিবাচক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
একই সঙ্গে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, কোথাও অশ্লীল অনুষ্ঠান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com