• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১৩৬ Time View
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৪ সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৪ শে আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাজার ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নন্দীগ্রামের জিতেন্দ্রনাথের ছেলে নিরল (২৫), মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমরপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪২), মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাটুয়া গ্রামের শ্রী সুভাষ চন্দ্রের ছেলে স্বপন কুমার মহন্ত (৩৬) ও মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী গোয়ালগাড়ী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বেলাল হোসেন (৪৭)।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাকিরুল ইসলাম প্রমুখ।
সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com