• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২৬০ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সৎ এবং কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নয়। তারা জুলুম-নির্যাতনে বিশ্বাস করে না। দেশের মানুষ সব রাজনৈতিক দলকে দেখেছে। অন্যান্য দলগুলো বাংলাদেশকে দুর্নীতি ও জুলুমমুক্ত করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণ মনে করছে, দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে হলে জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জনগণ এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নওগাঁ-৫ আসনে জামায়াতে ইসলামি বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম এবং সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com