• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁ জেলার মান্দায় পাউবো’র ২ লাখ টাকার গাছ ৯০ হাজারে বিক্রির অভিযোগ।

Reporter Name / ১৫৭ Time View
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অন্তত ২ লাখ টাকা মূল্যের বনজ গাছ মাত্র ৯০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিঘাট এলাকার ‘বিশ্বাস পরিবার’ হিসেবে পরিচিত কিছু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এই গাছগুলো কোনো প্রকার সরকারি টেন্ডার বা অনুমতি ছাড়াই বিক্রি করে দেন। গাছগুলো ক্রয় করেছেন আলম নামে এক জন গাছ ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা হলেও গাছগুলো মাত্র ৯০ হাজার টাকায় রফাদফা করা হয়েছে।

সরকারি সম্পদ এভাবে ব্যক্তিমালিকানায় বিক্রি করে দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সরকারি জায়গার গাছ কাটতে হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ও প্রকাশ্য নিলামের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে কোনো নিয়মই তোয়াক্কা করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত প্রকৌশলী জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছেন।

অন্যদিকে, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, “বিষয়টি যেহেতু পানি উন্নয়ন বোর্ডের জায়গার, তাই এর আইনগত দিক ও প্রয়োজনীয় ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ডই গ্রহণ করবে।”

সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com