• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২১৭ Time View
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পুনশ্চ লেখক সংঘ নওগাঁর আয়োজনে শহরের
আল আকসা কমিউনিটি সেন্টারে এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ ও নওগাঁ পুনশ্চ লেখক সংঘ’র সভাপতি সরদার মোজাফ্ফর হোসেন সভাপতিত্বে এবং পুনশ্চের সম্পাদক ও প্রকাশক রবু শেঠ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, বিটিভির সংস্কৃতি গবেষক ইমরান উজ-জামান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, চিত্রশিল্পী রেজাউল হক, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি নবির উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সংগঠনের সহ সভাপতি তামিম মাহমুদ সিদ্দিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে নওগাঁর কবি-গল্প ও লেখক রওনক লায়লা মুন্নী, মড সুমাত্রা,অনিমা দেবনাথ, সুষমা, সাথী, রুদ্র নীলিম, গোলাম মাওলা, মামুন হাসান নয়ন, আজাহার আলী সেতু, তাসলীম প্রবীর শিল্পীসহ অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। সাহিত্য উৎসবে কবিতা পাঠ, নাচ-গান, প্ররোচনা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com