• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

Reporter Name / ১১৪ Time View
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁ প্রতিনিধি: ‘অদম্য অগ্রযাত্রায় স্মার্ট কাব স্কাউট’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে ৫দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী। শুক্রবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেব ক্যাম্পুরীর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কাউট নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কাব স্কাউটদের শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে কাব স্কাউটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আয়োজকরা জানান, এই ক্যাম্পুরীতে নওগাঁ জেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮০জন কাব স্কাউট এবং স্কাউটার অংশ নিয়েছেন। ৫দিনব্যাপী এই আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন ধরণের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের কার্যক্রম রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com