• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের ১৮ সদস্য আটক: পুলিশ সুপার

Reporter Name / ২৩৭ Time View
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি রোধে জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের ‘পোরশা রেস্ট হাউস’ ও ‘হোটেল নীল সাগর’ থেকে চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনুর রশিদসহ মোট ১৮ জনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ডিজিটাল ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত আদায়ের চুক্তি করেছিল। অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (নিয়ন্ত্রণ) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com