• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা

Reporter Name / ৩৪৫ Time View
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি :বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় নওগাঁয় প্রার্থনা ও হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময় নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ডের শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা মন্ডপে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আয়োজনে এ প্রার্থনা ও হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার প্রমূখ সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com