• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪০
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নওগাঁয় ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট, চরম ভোগান্তিতে পথচারীরা

Reporter Name / ২৮৬ Time View
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় থেকে জেলা পরিষদ পার্ক সংলগ্ন রাস্তার দু’পাশ দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বড় মেলার দৃশ্য, কিন্তু আসলে এটি ব্যস্ত শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে, এতে বাড়ছে ঝুঁকি ও দুর্ঘটনা।

ফুটপাত দখলের কারণে ক্রেতাদের গাড়ি ও দোকানের সামনে থামা যানবাহনে সড়কটি প্রায় এক লেনে পরিণত হয়েছে। ফলে যান চলাচলে দেখা দিচ্ছে তীব্র জট এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

পথচারী বৃদ্ধ আব্দুল জানান, “আমাদের হাঁটা-চলার একমাত্র জায়গা ছিল জেলা পরিষদ পার্ক। এখন ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পার্কে ঢুকতেও সমস্যা হয়।”

পারিবারিকভাবে পার্কে ঘুরতে আসা হাবিবুর রহমান বলেন, “বাচ্চাকে নিয়ে মোটরসাইকেলে পার্কে এসেছি, কিন্তু দাঁড় করানোর জায়গা নেই। বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। ছোট বাচ্চা কান্না করছে, কিন্তু কিছুই করার নেই।”

পথচারী সোমা জানান, “আগে পরিবেশ ভালো ছিল, হাঁটাচলায় কোনো সমস্যা হতো না। এখন দোকান বসার পর কিছু ছেলেরা আড্ডা দেয়, অশালীন মন্তব্য করে। তাই এই রাস্তা দিয়ে চলতে ভয় লাগে।”

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদিন বলেন, “বিষয়টি আমরা জেনেছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস. এম. জাকির হোসেন মুঠোফোনে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে গিয়ে প্রথমে মৌখিকভাবে নিষেধ করা হবে। না শুনলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com