• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নওগাঁয় পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৩০ Time View
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিফাত ও সুলতান নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সময় সংবাদের সিনিয়র রিপোর্টার এম আর রকি’র ছবি আপলোড করে ধারাবাহিকভবে অপপ্রচার ও কুৎসা রটনা করে আসছে।

ঘটনার প্রেক্ষাপট টেনে সাংবাদিক নেতারা জানান, সম্প্রতি তিন শিশুর মানবিক সংকট নিয়ে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি রাষ্ট্রের উচ্চ মহলের নজরে আসলে আদালত থেকে জামিন পান ওই শিশুদের মা। এরপর বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। তবে আদালতের আদেশ ও প্রকাশিত সংবাদ নিয়ে অভিযুক্ত দুই ফেসবুক ব্যবহারকারী গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত বিরূপ ও আপত্তিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত ওই তিন শিশু ও তাদের অসহায় মাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার একটি অশুভ চক্রান্তের অংশ হিসেবে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের চরিত্রহননের মিশনে নেমেছে। এরই ধারাবাহিকতায় তারা একের পর এক মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।নওগাঁর সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি কায়েশ উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন: শফিক ছোটন, স্টাফ রিপোর্টার, যমুনা টিভি মোফাজ্জল হোসেন, আহ্বায়ক, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, হারুন অর রশীদ, সিনিয়র রিপোর্টার, চ্যানেল ২৪, আরিফুল হক সোহাগ, প্রতিনিধি, আরটিভি, আরমান হোসেন রুমন, প্রতিনিধি, বৈশাখী টিভি, হাবিবুর রহমান, প্রতিনিধি, মোহনা টিভি, আব্দুর রাজ্জাক, প্রতিনিধি, গ্লোবাল টিভি, অন্তর আহম্মেদ, প্রতিনিধি,  চ্যানেল এস ,এম আর রকি, সিনিয়র রিপোর্টার, সময় টিভি, বুলবুল আহম্মেদ, চ্যানেল এস, সাংবাদিক শামীম হোসেন, সাংবাদিক.এ কে এম ফজলে মাহমুদ চাঁদ প্রমুখ

সাংবাদিকদের এই কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নওগাঁ নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুব হাসান সোহাগ এবং নওগাঁ জেলা বাসদের সভাপতি জয়নাল আবেদিন মুকুলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কলম স্তব্ধ করতে এবং অপরাধ ঢাকতেই এই নোংরা অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছে। অবিলম্বে তথ্যপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনের আওতায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com