• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় নাটকের মাধ্যমে জনসচেতনতা বাড়াচ্ছে মানাপ

মেহেদী হাসান অন্তর নওগাঁ জেলা প্রতিনিধি / ১০৪ Time View
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান অন্তর নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় নাটকের মাধ্যমে মানবাধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)। সংগঠনটি গত দুই দশক ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলার প্রান্তিক পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজারে মঞ্চস্থ হয়েছে মানাপের নাটক ‘পালাবদল’।

নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তম সরকার। রচনা ও নির্দেশনায় ছিলেন অসীম কুমার মহন্ত। এতে অভিনয় করেন সুবল চন্দ্র মণ্ডল, আব্দুল হাই সিটু, মনা বেগম, নূরে আলম, আপু বর্মন, রনি মহন্ত ও মেহেদী হাসান। বাদ্যযন্ত্রে ছিলেন মোখলেসুর রহমান, রেজাউল করিম ও হুমায়ুন কবির।

নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মানাপের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক এস এম শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

মানাপের সাধারণ উপদেষ্টা এস এম শহিদুল আলম বলেন, ‘মানাপ এমন একটি সংগঠন, যা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নাটকের মাধ্যমে কাজ করছে। মানাপ নওগাঁর উপদেষ্টা হিসেবে থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’

মানবাধিকার, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নাটককে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com