• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে ডাসকোর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪০১ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের বই পট্টি আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। নেট্জ বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়। কর্মশালায় পরিবেশগত মানবাধিকার, ন্যায়সঙ্গত রূপান্তর এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালীকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

এসময় ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠনের জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, সময় টিভির সিনিয়র রিপোটার এম আর রকি, ডিবিসি টেলিভিশনের সংবাদিক একে সাজু, এশিয়ান টিভির সাংবাদিক রাশেদুজ্জামান, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন পরিবেশ বিষয়ক কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে আলোচনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পরিচালনা করেন। এসময় জেলায় কর্মরত প্রায় ২৭ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পরিবেশ নিয়ে কর্মরত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com