• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় জেলা পুলিশের অভিযানে ১শ’ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার

Reporter Name / ৬৪৬ Time View
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর থানার রজাকপুর ডানা পার্ক এলাকা থেকে একশত গ্রাম হেরোইনসহ ইকরামুল (৩৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকরামুল মাটিকাটা ভাটা, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহীর বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা রুজুর কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর ও ধারাবাহিক অভিযান শুরু করেছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী অভিযানে আমরা জনগণের তথ্য ও সহায়তা প্রত্যাশা করি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com