• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় জামায়াতে ইসলামীর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৪৬১ Time View
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে নওগাঁ শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে মুক্তির মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ কারীরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বর ২০২৫ সালের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের দাবি জানায়।

এসময় জেলা জামায়াতে ইসলামী সংগ্রামী সেক্রেটারি আ. স. ম সায়েম বলেন, “আমাদের দাবি হলো আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রজাতন্ত্র (পিআর)পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

সমাবেশে আরও দাবি করা হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও আহ্বান জানান বক্তারা।

জেলা নেতারা সমাবেশে বলেন ৫ দফা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের স্বার্থে আমাদের এই দাবি একান্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com