• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৭
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার

Reporter Name / ১২৮ Time View
রবিবার, ২১ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল প্রয়োগ করে বয়স্ক মহিলাদের টার্গেট অলংকার এবং টাকা পয়সা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকাল ৩টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যলয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের আবু হাসান, বাবু ও সবুজ। পুলিশ সুপার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গত শনিবার টাঙ্গাইল জেলার পুরাতন বাস স্ট্যান্ড থেকে এ চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে। তাদের আট দশটি গ্রুপ রয়েছে । তারা দেশের বিভিন্ন স্থানে মানুষকে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে বা কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের অপরাধ করে বেড়ায়। ইতিমধ্যে তারা নারায়ণগঞ্জ নওগাঁ খুলনা একটি জেলায় কমপক্ষে দশটি অপরাধ সংগঠিত করেছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো বলেন, এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে তারা বয়স্ক মহিলাদের কে টার্গেট করেন। প্রথমে একজন অভিনয় করে ভিকটিম এর কাছে সাহায্য চায়, পরে একজন এসে ভিকটিমের কথা বলার চেষ্টা করে অপরজন এসে ভিকটিমকে শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল স্প্রে করে। অতঃপর ভিকটিম অপরাধীর কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে তুলে দেয়। বর্তমানে নওগাঁর বিভিন্ন থানায় এ-সংক্রান্ত মোট ৩টি মামলা রুজু হয়েছে। সংবাদ সম্মলেনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, নওগাঁ ইনচার্জ (ডিবি) হাসিবুল্লাহ হাবিব প্রমূখ উপস্থি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com