• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় আমার মুল লক্ষ্য নবাগত পুলিশ সুপার….তারিকুল

Reporter Name / ৪৩৭ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে নওগাঁয় কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পরিচয় পর্বের পর সাংবাদিকদের বিভাজন সংক্রান্ত বিষয়বস্তুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমি সাংবাদিকদের সাথে বৈকাল চারটায় মতবিনিময় করার জন্য জানিয়েছিলাম এবং এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এরপরে সাংবাদিকদের সাথে আর কোন আনুষ্ঠানিকভাবে পরিচিতি সভা সংক্রান্ত আর কোন মতবিনিময় সভা হবে না। তবে কোনো সাংবাদিক ব্যক্তিগতভাবে আমার চেম্বারে আসতেই পারেন এতেও বাধা নেই আমার অফিস সবার জন্য উন্মুক্ত। নবাগত পুলিশ সুপার আরও বলেন মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁর সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় আমার মুল লক্ষ্য হবে। পুলিশকে জনগণের আস্থার জায়গায় নিতে আমি নিরলসভাবে কাজ করবো। নওগাঁ জেলাকে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধ নওগাঁ হিসেবে পরিচিতি করব। আপনারা আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সহযোগীতা করবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) এহ্সানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুশফিকুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ হাদিউল ইসলাম এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যকোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহুিদুন নবী বেলাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাব, নওগাঁর সাব্বির আহম্মেদ, সাধারণ মস্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com