• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

Reporter Name / ১৩২ Time View
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে গ্রামীণ চলাচলে অনুপযোগী ও অবহেলিত রাস্তা সংস্কার ও মেরামত কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান। উপজেলার গনেশপুর ইউনিয়নের যেসব গ্রামীণ রাস্তায় বৃষ্টির পানি জমে থাকে বর্ষা মৌসুমে পথচারিদের চরম দূর্ভোগ পৌঁহাতে হয় সেসব রাস্তায় ইট দিয়ে রাস্তা সংস্কার কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি তিনি মান্দা উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে-অঞ্চলে নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছেন।
সরজমিনে গেলে গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর হিন্দুপাড়া,মন্ডল পাড়া,মৃধা পাড়া ও বাঙ্গালপাড়া গ্রামে এসব উন্নয়নমূলক কাজ করতে দেখাগেছে।
এব্যাপারে শ্রীরামপুর গ্রামের সমাজসেবক সেকেন্দার আলী বলেন,তরুন সমাজের আইডল লুৎফর রহমান সম্প্রতি সময়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে রাস্তার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। চলাচলের অনুপযোগী রাস্তার সংস্কার করে দেওয়ার জন্য তাকে অত্র এলাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন।
একইসাথে রাস্তা গুলো পাকাকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তারা।
এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বলেন,যত দিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। আগামী ইউপি নির্বাচনে জনগণ যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাহলে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com