• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর মান্দায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name / ২৩৩ Time View
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় মানববন্ধন , আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার সমাজ রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি। ডিজিটাল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. শারমিন আনাম, উপজেলা তথ্য আপা সিরাজুম মুনিরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(বিআরডিবি) সেলিনা আক্তার এবং আনসার-ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা।

বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে স্মরণ করে নারী শিক্ষার বিস্তার, কর্মসংস্থান বৃদ্ধি ও সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে ২০২৫-২৬ অর্থ বছরের “অদম্য নারী পুরস্কার” প্রদান করা হয়; পুরস্কারপ্রাপ্তরা হলেন সফল জননী: মোছাঃ মাহমুদা, শিক্ষা ও স্বাক্ষরতা: প্রীতি রানী, অর্থনৈতিক সাফল্য: প্রমিলা রানী পাহান, সমাজ উন্নয়ন: মোছাঃ মাজেদা, জীবনসংগ্রামে জয়ী নারী: মুক্তা রানী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com