• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর বদলগাছীতে মানাপের সচেতনতামূলক নাটক ‘পালাবদল’ মঞ্চস্থ

Reporter Name / ১৫৩ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান অন্প্রতর (নওগাঁ) তিনিধি:        বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে বদলগাছী উপজেলার কোলা বাজার প্রাঙ্গণে সচেতনতামূলক নাটক ‘পালাবদল’ মঞ্চস্থ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০০৪ সাল থেকে মানাপ নওগাঁ জেলা শাখা মানবাধিকার, সামাজিক সচেতনতা ও মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অসীম কুমার মহন্ত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার।

নাটকে অভিনয় করেন সূবল চন্দ্র মণ্ডল, আব্দুল হাই সিদ্দিকী সিটু, নাজমা বেগম মিনা, নূরে আলম, অপু কুমার বর্মন, রনি কুমার মহন্ত, মেহেদী হাসান নাহিদ, মোকলেছুর রহমান, রেজাউল করিম ও হুমায়ন কবির সোহেল।

নাট্য প্রদর্শনীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, মানাপের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এস এম শহিদুল আলম, নুরুজ্জামান বুলবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার বলেন, “২০০৪ সাল থেকে মানাপ নওগাঁ সচেতনতামূলক নাট্য প্রদর্শনীর মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক বার্তা পৌঁছে দিয়ে আসছে। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমও পরিচালনা করছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নাটক একটি কার্যকর মাধ্যম। নাটকের মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।”

তিনি এ ধরনের কার্যক্রমে সহযোগিতার জন্য খান ফাউন্ডেশন ও আপোসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com