• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর আত্রাইয়ে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে ৭ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Reporter Name / ১৭৫ Time View
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে সাত জনকে মোট ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউল ইসলাম। আদালতের বিচারক আলাউল ইসলাম জানান, অবৈধ ভাবে একশ্রেনীর ব্যবসায়ীরা বেশি মুনাফার আসায় খোলা বাজারে বোতলজাত করে পেট্রোল-অকটেন বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিহারীপুর, সুটকিগাছা, বান্ধাইখাড়া, আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং মির্জাপুর বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোলা বাজারে অনুমোদনবিহীন পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন অনুযায়ী সাতজন ব্যবসায়ীকে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলাউল ইসলাম জানান, জালানী তেলের বাজার নিয়ন্ত্রনে এবং অবৈধবাবে খোলা বাজারে বিক্রি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com