• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

ধামইরহাট-পত্নীতলার সাংবাদিকদের নিয়ে সামসুজ্জোহা খানের মত বিনিময়

Reporter Name / ২৯৯ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে নওগাঁ-২ আসনে বিএনপি
মনোনীত এম.পি পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক
সামসুজ্জোহা খানের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি দুপুর ১২ টায়
পত্নীতলা দলীয় কার্যালয়ের ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিক সাথে আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই উপলজেলার সাংবাদিকদের নিয়ে
মতবিনিময়কালে শহীদ জিয়ার সংগঠন বিএনপি তথা বেগম খালেদা জিয়ার অবদানের কথা
খবরের কাগজে তুলে ধরাসহ সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি
বলেন,‘সাংবাদিকরা হলো জাতির বিবেক, সেখানে কোন দলাদলি ও বিভেদ থাকা ঠিক
নয়, আমরা রাজনৈতিক ব্যক্তিগণ সাংবাদিকদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই, এ
সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও তার জন্য দোয়া কামনা করেন।’
অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক সিরি, সাধারণ
সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক আহবায়ক আক্কাস আলী, অনুষ্ঠানের
সঞ্চালক দৈনিক ইনকিলাব পত্নীতলা প্রতিনিধি আলমগীর কবির, ধামইরহাট
পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ, নজিপুর প্রেস
ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক
আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি
এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম
মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রেজুয়ান আলম, সদস্য সচিব মুমিনুল
ইসলাম, বরেন্দ্র প্রেস ক্লাবের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব মাফুজুর
রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ,হারুন আল রশীদ, শাহরিয়ার হাসান পল্লব
প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com