• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

ধামইরহাটে ১৫ কোটি টাকা মুুল্যে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Reporter Name / ৫২৩ Time View
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি’ জানান, ২৩ ডিসেম্বর সন্ধায়া ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘীতে স্থানীয়রা দিঘী খননের সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পেলে বিষয়টি বিজিবির সদস্যরা নিজস্বসূত্রে খবর পেয়ে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় ওই পুকুর থেকে ২৭ দশমিক ৫৮০ কেজি মূর্তিটি উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণকার দ্বারা নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারি অভিজ্ঞদের মতে উদ্ধারকৃত মূর্তিটির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন পিএসসি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com