• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা

Reporter Name / ১৩৫ Time View
সোমবার, ৪ মে, ২০২৬

মোঃউজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ         নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ৪ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অবহিতকরণ কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন ওয়াটার এইড বাংলাদেশের আই ডাব্লিউ আর এম এক্সপার্ট মোঃ সাইদুর রহমান।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী’র সভাপতিত্বে কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com