• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

মো. আবু মুছা স্বপন ধামইরহাট নওগাঁ / ৩৭ Time View
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে আদালতের রায় থাকা সত্ত্বেও বসতবাড়িতে জবরদখলের চেষ্টা, ভাঙচুর, গাছপালা কর্তন ও দই কারখানায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর চকযদু গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ভুক্তভোগী তোজাম্মেল হক। ৫ অক্টোবর (সোমবার) রাত ৯ টায় ধামইরহাট পূর্ব বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোজাম্মেল হক বলেন, গত বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষ সোলাইমান আলী তার ভাড়াটে ৪০/৫০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার বসতবাড়িতে জবরদখলের উদ্দেশ্যে হামলা চালায়। আমি ফজরের নামাজের পর লোকমুখে ঘটনা শুনে জমিতে গিয়ে দেখি আমার বাড়ীঘর ঘর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা হয়েছে এবং আমার দই তৈরির কারখানা ভাঙচুর করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এতে আমার সর্বমোট প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তোজাম্মেল হক জানান, এ সময় ঘটনার খবর শুনে মেহবুব, হামিদ ও ইব্রাহিম নামে ৩ ব্যক্তি তার খোঁজখবর নিতে আসলে প্রাণভয়ে তারাও ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।
ভুক্তভোগী মোজাম্মেল হক আরও বলেন, আমাইতারা মৌজার জে.এল নং- ১০৬, খতিয়ান নং- ১১৩, দাগ নং- ১৭১ এর মোট ১ একর ৩০ শতকের মধ্যে ৪৭ শতক জমি তিনি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির খাজনা-খারিজের সকল কাগজপত্র তার নামে হালনাগাদ রয়েছে। প্রতিপক্ষ ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২৬/০১/২৫ তারিখে ৪৩/২০ নং মামলার রায় বিজ্ঞ আদালত তোজাম্মেল হকের পক্ষে প্রদান করেন। পরবর্তীতে আমার প্রতিপক্ষ ৫১/২৫ নং সত্ব আপিল মামলা দায়ের করলে আদালত ১৭/০৮/২৫ তারিখে আপিল মাামলা না মঞ্জুর করে।
সম্মেলনে তিনি অভিযোগ করেন, আদালতের রায়কে উপেক্ষা করে প্রতিপক্ষ তাকে হয়রানি করতে গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে। এমনকি একজন সাবেক অতিরিক্ত সচিবকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।”আমি কোনো হামলার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com