• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

দুমকীতে অটোরিক্সার নিচে চাঁপা পড়ে প্রাণগেল যুবকের

Reporter Name / ৫৬৭ Time View
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ওবায়দুর রহমান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে অটোগাড়ির নিচে চাঁপা পড়া সিয়াম(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১০ ডিসেম্বর)সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথার গ্রামীন ব্যাংক সড়ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে । সিয়ামের পাশ্ববর্তী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রীবাহী অটোরিক্সা ও বালুবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সাটি উল্টে খাঁদে পড়ে যায়।কয়েকজন যাত্রী বের হয়ে গেলেও গাড়ির নিচে চাঁপা পড়ে সিয়াম। পরে স্থানীয়রা দূর্ঘটনাকবলিত গাড়িটি উঠাতে গেলে গাড়ির নিচে চাঁপা পড়া সিয়ামকে দেখতে পায়। উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ কাজ করছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com