• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

দুমকিতে ৩ ইউনিয়নের কমিটি ঘোষণা: নেতৃত্বে নতুন মুখ

Reporter Name / ৮৬ Time View
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর দুমকি উপজেলার ৩টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে দুমকি উপজেলা ছাত্রদল।

রবিবার (১৬ আগষ্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকি উপজেলার আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরীফ স্বাক্ষরিত পৃথক পৃথক ৩টি প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার লেবুখালী, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে ২ নং লেবুখালী ইউনিয়নের সভাপতি মোঃ আল মামুন চৌকিদার সাধারণ সম্পাদক আকন মাহমুদ মিরাজ,
৩ নং মুরাদিয়া ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হাওলাদার, ৫নং শ্রীরামপুর ইউনিয়নের সভাপতি শাহরিয়ার বাবু, সাধারণ সম্পাদক মোঃ নাজিউর রহমান রানা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই ৩ জনের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে। এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হল।

দীর্ঘদিন পর কমিটি পাওয়ায় এলাকার নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নবগঠিত কমিটির নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা করছেন এই কমিটির মাধ্যমে দুমকিতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com