• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

দুমকিতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় চলাচল: ‘মানুষ মরলেও ব্রিজ করার খবর নাই

Reporter Name / ৫৩৯ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ওবায়দুর রহমান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের দু‘পারের বাসিন্দাদের জন্য সাঁকোটি যেন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, ২৭ নং পশ্চিম মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর ওপর যাতায়াত সহজ করতে কয়েক বছর আগে তারা স্বেচ্ছাশ্রমে বাঁশ-কাঠ জোগাড় করে সাঁকোটি নির্মাণ করেন। বিশেষ করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের কথা ভেবেই উদ্যোগটি নেওয়া হয়েছিল। কিন্তু গত ৩-৪ বছরে কোনো সংস্কার না হওয়ায় সাঁকোটি প্রায় ভেঙেচুরে গেছে। প্রতিদিন শিশু শিক্ষার্থী ও স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ঝর্ণা বেগম বলেন, সাঁকোটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। অনেক অংশ নরবরে হয়ে গেছে। দ্রুত সংস্কার প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা আবু জাফর আলম খান, আবুল কালাম হাওলাদার, কামাল হাওলাদার, আলী মৃধা ও নয়ন মৃধা বলেন, সাঁকো মেরামতে খরচ বেশি। একা কারও পক্ষে দেওয়া সম্ভব নয়। বাঁশ, গাছ আর গুণা কিনতে পারলে আমরা নিজেরাই শ্রম দিয়ে মেরামত করে নিতে পারতাম।

মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। ইউনিয়ন পরিষদের বাজেট সীমিত। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে খুব শিগগির সাঁকোটির জরুরি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com