• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

তিস্তা নদী সুরক্ষা ও চরবাসীর জীবন-মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এনসিপি’র আখতারের ইশতেহার প্রকাশ

Reporter Name / ২২২ Time View
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও নারীর উন্নয়ন, শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, মাদক নির্মূল করা, শিশুদের জন্য বিনোদনকেন্দ্র তৈরী, পর্যটন শিল্পের বিকাশসহ জীবন-জীবিকার উন্নয়নে ১০টি খাতে ৪৯ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
আখতার হোসেন বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় গঠন করতে চাই। তিস্তা নদীতে প্রতি বছর বন্যার সময় ভাঙ্গন দেখা যায়। এতে কোটি কোটি টাকার সম্পদ নদীর পানিতে বিলীন হয়ে যায়। আমরা তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চাই। তিস্তা নদী খনন করে গভীরতা ও নাব্যতা ঠিক করে নদীর গতিপথ দিয়েই যেন পানি প্রবাহিত হয়, আমরা সেটা করবো। তিস্তার দু’পাড়ে বাঁধ দেয়াসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এ নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বর্ষার সময় তারা হঠাৎ করে বাঁধ খুলে দিলে আমাদের নদীপাড়ের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়। কৃষকরা যেন তাদের ফসল তুলে ফেরতে পারে, নদী পাড়ের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি যেন সরিয়ে ফেলা যায় এ লক্ষ্যে ভারত বাঁধ খুলে দেয়ার কমপক্ষে ৩ দিন আগে যেন আমাদের জানায় তিস্তা নিয়ে ভারতের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। সেই সাথে তিস্তা পানির ন্যায্য হিস্যা আমরা ফিরে পেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তি, সংগঠক তৌফিক ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com