• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

তর্ক করেই ক্ষ্যান্ত হননি রিকশাচালক, পাট বোঝাই নসিমনে ধরিয়ে দিল আগুন

Reporter Name / ৫০৩ Time View
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় একটি রিকশা ও নসিমনের মধ্যে চলাচলকে কেন্দ্র করে তর্কের এক পর্যায়ে রিকশাচালক পাটবোঝাই নসিমনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে রিকশা চালকের বিরুদ্ধে

শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় এই ঘটনাটি ঘটে ।

তর্ক থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, চলাচলের পথ নিয়ে তর্কের একপর্যায়ে রিকশাচালক উত্তেজিত হয়ে নসিমনে থাকা পাটে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই শুকনো পাটে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে ঢাকা রোড এলাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং সড়কে তীব্র যানজট দেখা দেয়।

স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় উপস্থিত জনতা অভিযুক্ত রিকশাচালককে ধরে আটকে রাখেন এবং মাগুরা জেলা পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে অভিযুক্ত রিক্সা চালককে হেফাজতে নেয়।

এ ঘটনায় মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিপুঞ্জ কুমার কুন্ড বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত রিকশাচালককে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে, তর্কবিতর্কের জেরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নসিমনের পাটের ব্যাপক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com