• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা

Reporter Name / ৩০৩ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।                                                           “সামাজিক, মানবিক ও ক্রীড়া অঙ্গনকে আগামীদিনে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সম্মিলিত অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি সুন্দর সমাজ গড়তে মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং ক্রীড়া চর্চা অপরিহার্য—এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ঐক্য, সততা ও উন্নয়নের পথে কাজ করে যেতে হবে।

স্থান: বাংলা স্কুল হল রুম, পল্লবী, মিরপুর, ঢাকা।
সময়: বিকাল ৩.০০ ঘটিকায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জনাব আলমগীর হোসেন লাবু, সহ-সভাপতি মনোয়ার হাসান জীবন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব কুরাইশী, ঢাকা মহানগর উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন থানা ও মহানগরীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনাউল্লাহ সোহেল।

দক্ষ সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। সঞ্চালনায় ছিলেন মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর, যিনি সুচারুভাবে পুরো আয়োজন পরিচালনা করেন।

সভায় বক্তারা মানবিক, সুস্থ ও প্রাণবন্ত সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

আয়োজনে:
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com