• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৯ আসামি গ্রেফতার

Reporter Name / ২১৬ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলামঃ                     কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন টেকনাফ মডেল থানার এসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) সুকান্ত পাল, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মানস বড়ুয়া, এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

পুলিশ জানায়, টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে ৭ বছর ও ১ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি এবং ৮টি জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১টি পরোয়ানার বিপরীতে ৬ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া নিয়মিত মামলায় ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৯ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com