• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহে জয়দিয়া বাওড়ের অবৈধ ইজারা বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫৫৭ Time View
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুরে জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ব্যানার, লিফলেট, পোস্টারসহ মৎসজীবী ও হালদার সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। এ-সময় জয়দিয়া বাওড়ের সভাপতি শ্রী শীতল হালদার, সাধারন সম্পাদক রনজিদ হালদার, শ্রী নীলকুমার হালদার, নিতাই হালদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অবৈধভাবে বাওড় ইজারা দেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট মামলার নিস্পত্তির জন্য নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত মামলা নিষ্পত্তি করে জয়দিয়া বাওড় মৎস্যজীবীদের কাছে বুঝিয়ে দেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com